অনুমোদনহীন এজেন্সির মাধ্যমে প্রতারিত না হওয়ার অনুরোধ মন্ত্রণালয়ের

Share

অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার আকর্ষণীয় হজ প্যাকেজের প্রচারণায় বিভ্রান্ত বা প্রতারিত না হতে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সাধারণ মানুষকে সতর্ক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির মাধ্যমে হজে যাওয়া সম্ভব নয়। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুমোদনবিহীন কিছু এজেন্সি, গ্রুপ বা কাফেলা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে পবিত্র হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। অথচ সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।

এ অবস্থায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজ সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তিদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগির ঘোষণা করা হবে। তাই প্রকাশিত সরকারি হজ প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...