ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সে কমনওয়েলথের চার স্বীকৃতি পেল ইলেক্ট্রোমার্ট

Share

সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে কনকা, গ্রী এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও গৃহস্থালী সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্টকে চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ এ কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ এবং এক্সিলেন্স ইন কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড ২০২৬ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

এছাড়া গ্রুপের ডিএমডি ও সিইও নুরুল আফছার অসাধারণ নেতৃত্ব, কৌশলগত দূরদৃষ্টি, ব্যবসায়িক উৎকর্ষ এবং কমনওয়েলথ অঞ্চলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬ এবং কমনওয়েলথ কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মিলেনিয়াম গ্লুসেস্টার হোটেল লন্ডন কেনসিংটনের কনজারভেটরি রুমে এ অ্যাওয়ার্ডগুলো প্রদান করা হয়।

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে। এ অনুষ্ঠানে কমনওয়েলথ জুড়ে থাকা ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা মিলিত হন। কেনিয়ার হাই কমিশনার, লেসোথোর হাই কমিশনার এবং লন্ডনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিষ্ঠানের ডিএমডি ও সিইও নুরুল আফছারের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

বাংলাদেশে কনজিউমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অসামান্য অবদানের জন্য এ পুরস্কারটি প্রদান করা হয়। পরিবেশগত টেকসই উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা সংরক্ষণ, স্টেকহোল্ডারদের চাওয়া-পাওয়া মধ্যে সামঞ্জস্যতা রক্ষা, ব্র্যান্ড ইক্যুইটি প্রবৃদ্ধি এবং আর্থিক পারফরম্যান্সে উন্নয়ন করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া ইলেক্ট্রো মার্ট তাদের প্রতিটি কার্যক্রমে পরিবেশগত এবং সামাজিক সচেতনতা প্রচারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

বিশ্বের ১৮০টির’ও অধিক দেশে সমাদৃত ইলেকট্রনিক্স ব্যান্ড কনকা ও গ্রী ইলেক্ট্রো মার্ট গ্রুপের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে।

গ্রাহকদের আস্থা, বিশ্বমানের পণ্য এবং নিরবিছিন্ন চাহিদার কারণে কনকা ও গ্রী ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রতিষ্ঠানটিকে ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে পরিণত হতে সহায়তা করে। গ্রুপটি ২০১৮ সাল সাথে বিশ্বের শীর্ষ স্থানীয় দু’টি গ্লোবাল ব্র্যান্ড কনকা ও গ্রী এবং নিজস্ব ব্র্র্যান্ড হাইকো ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য সামগ্রী নারায়ণগঞ্জে স্থাপিত কারখানায় উৎপাদন করছে।

ইলেক্ট্রো মার্ট গ্রুপ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সাথে উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করছে।

Related Articles

এআইনির্ভর সাইবার হামলার ঝুঁকি, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ

কৃত্রিম  বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক

ডিজিটাল এই যুগে অনেকেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকেই কাজ করছেন। সময়ের সঙ্গে...

ইউটিউবে মনিটাইজেশন নীতিমালায় বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত

কটেন্ট নির্মাতাদের মনিটাইজেশন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।...

অনলাইনে বহুরূপী প্রতারণার ফাঁদ

এখন সবার হাতেই ডিজিটাল ডিভাইস। প্রয়োজনীয় এই প্রযুক্তিপণ্য প্রয়োজনের আড়ালে কখনো কখনো...