দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

Share

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ রবিবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে তিনি আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরে বাংলাদেশে শ্রমমান উন্নয়ন, কর্মপরিবেশের উন্নতি, শ্রমিক অধিকার, সামাজিক সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রমবাজার-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশেষ করে তৈরি পোশাক খাত, অনানুষ্ঠানিক শ্রমবাজার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।

গিলবার্ট এফ. হোংবো পশ্চিম আফ্রিকার দেশ টোগোর নাগরিক। তিনি ২০২২ সালের অক্টোবরে আন্তর্জাতিক শ্রম সংস্থার ১১তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আইএলওর শতবর্ষের ইতিহাসে তিনি প্রথম আফ্রিকান মহাপরিচালক।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...