ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক

Share

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই যুবকের নাম মো. আশরাফুল (২৩)। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রাগঞ্জ।

এর আগে, চাঁদা নেওয়ার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক স্লিপ নিয়ে চাঁদা আদায় করছেন। চাঁদা আদায়ের এক পর্যায়ে প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কে জড়িয়ে যায় সেই যুবক। প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করা নিয়ে প্রশ্ন করলে উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী যুবকের নাম জানতে চান। উত্তরে ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কি হবে?’

এ ঘটনায় প্রাইভেটকারের মালিক বলেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি। তোর নাম লাগবে না। ওর নাম আমি বের করে ফেলবো।

এরপর গাড়ির ভেতর থাকা ক্যামেরার দিকে তাকিয়ে চুল নাড়তে নাড়তে যুবক বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...