সাকিবের জন্য উন্মুখ হয়ে আছে কলকাতা

Share

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। তিন মৌসুম পর আবারো বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৪তম আসরের নিলামে সাকিবকে দলে নিয়েছে কলকাতা। গত ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হয়ে যাওয়া আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

সাকিবকে দলে পেয়ে উচ্ছসিত কলকাতা টিম ম্যানেজমেন্ট। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সাকিবের একটি ব্যাটিং-বোলিংএর হালকা পরিসংখ্যান তুলে ধরে কলকাতা লিখেছে, ‘সে ব্যাট হাতে পারে, সে বল হাতেও পারে। আবারো তোমাকে বেগুনি এবং সোনালি রঙের জার্সিতে দেখতে তর সইছে না।’

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। পরবর্তীতে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ। নিষেধাজ্ঞা শেষ হওয়ায়, আগামী আসরের জন্য নিলামে লড়াই করে সাকিবকে দলে নেয় কলকাতা।

সাকিবকে দলে নিতে চেষ্টা করেছিল আরেক বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত নাছোরবান্দা কলকাতাই তাদের পুরনো যোদ্ধা সাকিবকে দলে নেয়।

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...