সৌম্য বলে গেলেন, ‘সবাই মানসিকভাবে ফিট আছে’

Share

নিউজিল্যান্ড সফরের আগমুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে বেশ বড় একটা ঝড় বয়ে গেছে। দেশের খেলা ফেলে আইপিএলের জন্য সাকিব আল হাসানের ছুটি চাওয়া উপলক্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্রিকেটাঙ্গন। বিসিবি বস নাজমুল হাসান পাপন সাফ বলেছেন, জোর করে কাউকে টেস্ট খেলানো হবে না। আর টেস্ট না খেললে কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হবে না। এমন পরিবেশে আজ মঙ্গলবার বিকালে নিউজিল্যান্ডের উদ্দেশ্য উড়াল দিয়েছে বাংলাদেশ দল।

বিমানবন্দরে সৌম্য সরকার গণমাধ্যমকে বলেন, ‘সবাই যেভাবে মানসিকভাবে ফিট হয়েছে বা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে, নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি ভালো কিছুই হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে আমরা ভালো করেছি। নিউ জিল্যান্ডেও ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো ফল নিয়ে ফিরতে পারব। (কখনোই জিততে না পারা) সেখানে যে ধারা আছে, সেটা যেন আমরা ভাঙতে পারি, জিতে যেন ফিরতে পারি, সেই আশা থাকবে।’

নিউজিল্যান্ড সফরে কখনই সাফল্য পায়নি বাংলাদেশ। এবার দলে সাকিবও নেই। এর আগে নিউজিল্যান্ডে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। তারপরেও অধিনায়ক তামিম ইকবাল এবার ভিন্ন কিছুর আশা করছেন। বিমানে ওঠার আগে তিনি বলেন, ‘নিউ জিল্যান্ডের কন্ডিশন বরাবরই আমাদের জন্য কঠিন। তবে অসম্ভব কিছুই না। নিউ জিল্যান্ডে আমরা যা কোনোদিন অর্জন করতে পারিনি, চেষ্টা করব এবার যেন সেটা বদল করতে পারি। আমরা আশাবাদী।’

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...