এবার টিকা নিলেন টাইগ্রেসরা

Share

এবার নারী ক্রিকেটারদেরও ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অলরাউন্ডার জাহানারা আলম ও স্পিনার রুমানা আহমেদকে টিকা নিতে দেখা যায়। এর আগে তামিম ইকবালরা টিকা নিয়েছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে টিকা নেয়ার ছবি শেয়ার করে জাহানার লিখেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি। সোমবার কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। বিসিবি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।’ এরপরই মজা করে তিনি লিখেন, ‘ভয় ভ্যাকসিনের জন্য নয়, সুচের জন্য পেয়েছি।’

রুমানা আহমেদও টিকা নেয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তিনি লিখেন, ‘করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়া হয়েছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে, আমি এখনো নিরাপদে আছি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মাননীয় প্রধানমন্ত্রীকে এই মহামারীর সময়ে ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানাই।’

২৩শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাওয়ার লক্ষ্যে আগেই করোনার টিকা নেয় বাংলাদেশ ক্রিকেট দলের পুুরুষ সদস্যরা। ১৮ ও ২০শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে ডাক পাওয়া ক্রিকেটার ও কোচিং স্টাফরা দুই দফায় ভ্যাকসিন গ্রহণ করেন।

বোর্ড জানায়, প্রথম দফায় শুধু নিউজিল্যান্ড সফরে যাবেন এমন ক্রিকেটাররাই টিকা নেবেন। সফরে সুযোগ না পাওয়া জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটে ক্লাবের ক্রিকেটাররা পরে টিকা পাবেন। তারপরই ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের আনা হবে কার্যক্রমটির আওতায়।

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...