তামিম-লিটন-তাইজুলের উন্নতি, অবনতি মুশফিক-মুমিনুলের

Share

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে দল হেরেছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল ইসলাম। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই তিন ক্রিকেটারের।

বুধবার সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাতে তামিম-তাইজুলরা হাসলেও হতাশার খবর আছে মুশফিকুর রহীম, মুমিনুল হকদের জন্য।

ঢাকা টেস্টে তামিম দুই ইনিংসে করেন ৪৪ এবং ৫০ রান। এতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই ওপেনার। ৩৭ থেকে ওঠে এসেছেন ৩২তম অবস্থানে।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন লিটন দাস। পুরো সিরিজেই ধারাবাহিক থাকা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঢাকায় দুই ইনিংসে করেন ৭১ এবং ২২ রান। তাতেই র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা ৫০৭ রেটিং পয়েন্ট নিয়ে চলে এসেছেন ৫৪ নম্বরে।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৫ ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে দুই ইনিংসে ৪টি করে ৮ উইকেট নেয়া এই বাঁহাতি স্পিনার ২৭ থেকে ওঠে এসেছেন ২২ নম্বরে।

তবে টেস্টে বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহীম আর অধিনায়ক মুমিনুল হকের অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে। ঢাকা টেস্টে দুই ইনিংসে ৫৪ আর ১৪ রান করলেও এক ধাপ নিচে নেমে গেছেন মুশফিক, এখন তিনি ২৩তম স্থানে।

ঢাকায় দুই ইনিংসে বিশের ঘরেই আটকে যান মুমিনুল হক, করেন ২১ আর ২৬ রান। যার ফলে অবনতি হয়েছে বাংলাদেশ দলপতির। ৩৩ থেকে তিন ধাপ পিছিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান চলে গেছেন ৩৬ নম্বরে।

Related Articles

বিশ্বকাপে এবারের স্বপ্নসারথি

নরওয়ে শেষবার যখন ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল, তখন আরলিং হালান্ডের জন্মও হয়নি।...

প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচেই বড় ধরনের অঘটনের জন্ম দিলো...

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে...

ভয় কাটিয়ে জোড়া গোলে মায়ামিকে ফাইনালে নিলেন মেসি

ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ...