ক্রিকেটারদের টিকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই

Share

চট্টগ্রামে বাজে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল থেকে শুরু দ্বিতীয় টেস্টে কী হবে, তা নিয়ে উৎকণ্ঠা থাকতেই পারে বাংলাদেশ দলের ক্রিকেটারদের।

তবে আপাতত একটা উৎকণ্ঠা তাদের মন থেকে দূর হতেই পারে। বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরপরই করোনার টিকা পাবেন ক্রিকেটাররা।

মুজিব বর্ষ উপলক্ষে কাল থেকে শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আন্ত-ওয়ার্ড ক্রীড়া উৎসব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও।

সেখানেই তিনি বলেছেন, ‘আমরা আজকেই ক্রিকেটারদের সঙ্গে কথা বলে টিকা দেওয়ার দিন ঠিক করব। আমরা জায়গাটাও ঠিক করে রেখেছি, তালিকাও তৈরি আছে। এখন শুধু তারিখটা ঠিক হবে। তবে ১৫ তারিখে খেলা (বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট) শেষ হওয়ায় আগে হচ্ছে না।’

বিসিবি সভাপতি কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েও। জানিয়েছেন, দ্বিতীয় টেস্টের আগে আজ সন্ধ্যায়ই পুরো দলের সঙ্গে জুম মিটিং করবেন তিনি।

চট্টগ্রাম টেস্টের হার নিয়ে সভাপতি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেছে। অস্বীকার করার উপায় নেই। পঞ্চম দিনে ডাবল সেঞ্চুরি করা অসম্ভব। এটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশও কখনো করতে পারেনি। কিন্তু ওরা করেছে।’

নাজমুল হাসান অবশ্য এটাও বলেছেন, ‘আমরা যে পরিমাণ সুযোগ নষ্ট করছি, সে পরিমাণ সুযোগ নষ্ট করা যায় না। নষ্ট করলে ম্যাচ হাতছাড়া হয়ে যায়, এটা হলো সবচেয়ে বড় বিষয়।’

কোচ রাসেল ডমিঙ্গোর ভূমিকা এবং মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়েও জানতে চাওয়া হয় তাঁর কাছে।

উত্তরে বিসিবি সভাপতি যা বললেন তাতে আপাতত দুশ্চিন্তার কিছু আছে বলে মনে হচ্ছে না কোচ ও অধিনায়কের, ‘আমার মনে হয় না একটা খেলা দেখে বা একটা ম্যাচের পারফরম্যান্স দেখে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা জিনিস মনে রাখবেন, এই ওয়েস্ট ইন্ডিজ দলকে কিন্তু আমরা ওডিআইতে হোয়াইটওয়াশ করেছি। কাজেই ওরা তো জিততেই পারে একটা টেস্ট। দ্বিতীয় টেস্টে আমরা যেন ভালো খেলি, সেটাই হচ্ছে বড় কথা।’

Related Articles

বিশ্বকাপে এবারের স্বপ্নসারথি

নরওয়ে শেষবার যখন ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল, তখন আরলিং হালান্ডের জন্মও হয়নি।...

প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচেই বড় ধরনের অঘটনের জন্ম দিলো...

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে...

ভয় কাটিয়ে জোড়া গোলে মায়ামিকে ফাইনালে নিলেন মেসি

ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ...