এবার ক্লাব পরিচালনায় আসছেন তামিম

Share

মিজানুর রহমান ও তামিম ইকবালের জুটি ফরচুন বরিশালকে দুইবার এনে দিয়েছে বিপিএল শিরোপা। এবার তাঁরা আসছেন নতুন ভূমিকায়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন মিজান ও তামিম।

গুলশান ক্রিকেট ক্লাব কেনার কথা আজ নিশ্চিত করেছেন মিজান। দুপুরে ফরচুন বরিশালের স্বত্বাধিকারী বলেন, ‘আমরা এবার ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিচ্ছি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ক্লাবের সব ব্যয় আমরা বহন করব। তবে ক্লাবের ভেতরের কাঠামোতে বড় কোনো পরিবর্তন আনতে চাই না। দলের ক্রিকেটার ও স্টাফদের মধ্যে কোনো অস্থিরতা সৃষ্টি হোক, সেটাও চাই না। এবারের মৌসুমে যারা চুক্তিবদ্ধ আছেন, তারাই খেলবেন। পাশাপাশি চেষ্টা করব কিছু ভালো ক্রিকেটার দলে ভেড়ানোর। দলের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।’

কেন গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিয়েছেন? সেই প্রশ্নের উত্তরে মিজান বলেন, ‘এবার ডিপিএলে কিছু দলের মালিকানায় পরিবর্তন এসেছে। কেন এসেছে, সেটি জানি না। তবে আমরা চাইছি দলটির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে। আমাদের লক্ষ্য থাকবে ক্লাবটির পারফরম্যান্স ও ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখা।’

প্রাইম ব্যাংকের মতো (ডিপিএলের আরেক দল) মৌখিক চুক্তির ক্রিকেটারদের বাদ দেওয়ার প্রসঙ্গে মিজান স্পষ্ট জবাব দিয়েছেন। ফরচুন বরিশালের জানিয়ে দেন, ‘আমরা সেটি করব না। যারা ক্লাবের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের নিয়েই খেলব। তবে ভবিষ্যতে দলকে শক্তিশালী করার পরিকল্পনা থাকবে।’

অনেকেই মনে করছেন, বিসিবির কাউন্সিলরশিপ পাওয়ার উদ্দেশ্যে এই ক্লাবের দায়িত্ব নিয়েছেন মিজানুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো আমরা এ নিয়ে ভাবিনি। ক্লাবের হয়ে কে বিসিবি কাউন্সিলর হবেন, সেটি এখনো ঠিক করা হয়নি। যেহেতু তামিম আমার সঙ্গে আছে, আমরা আলোচনা করব এবং সময়মতো সিদ্ধান্ত নেব।’

বিপিএলে ফরচুন বরিশালের সাফল্যের পেছনে তামিম-মিজান জুটির রসায়ন দারুণ। ফলে মিজানুর রহমান মালিক হলেও দল পরিচালনায় মাঠের সিদ্ধান্তগুলোতে মূল অবদান অধিনায়ক তামিমের। তাতেই ফরচুন বরিশাল টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার ডিপিএলেও একইভাবে তাঁরা গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব আসছেন। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। তিনি গত কয়েক বছর ধরে আবাহনীতে কোচিং করিয়েছেন।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...