হামজাকে নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল

Share

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে ২৫ মার্চ। সেদিন এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। সেই ম্যাচের জন্য হাভিয়ের কাবরেরার ঘোষিত ৩৮ সদস্যের প্রাথমিক দলে আছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

আজ বাফুফে ঘোষিত প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন আরেকজন প্রবাসী। ফাহমেদুল ইসলাম নামের এই মিডফিল্ডার খেলেন ইতালির আলবিও কালচোতে। ৩৮ জনের মধ্যে আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ক্লাব না পাওয়া ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়াও।

জামাল মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স ইউনিয়নে নাম লিখিয়েছেন। কিন্তু লিগে প্রথম পর্বে না খেলায় তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। ৩৮ ফুটবলারের মধ্যে সর্বোচ্চ ১৪ জন ফুটবলার প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। তবে চোটের নেই একই দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

আবাহনী থেকে ডাক পেয়েছেন ৮ জন। ৬ জন মোহামেডানের। গোলরক্ষক ৫ জন। মোহামেডানের দুই গোলরক্ষক সুজন হোসেন ও সাকিব আল হাসান জায়গা পেয়েছেন। ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান ও মেহেদি হাসান শ্রাবণ। তবে বরাবরের মতো ব্রাত্য রয়ে গেছেন লিগের স্থানীয়দের মধ্যে রাকিব হোসেনের সঙ্গে সর্বোচ্চ ৫ গোল করা রহমতগঞ্জের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন।

প্রাথমিক দল নিয়ে ঢাকায় কয়েক দিন অনুশীলনের পর ক্যাম্প করতে সৌদি আরব যাওয়ার কথা বাংলাদেশ দলের।

Related Articles

বাংলাদেশি বৃদ্ধকে ফেরত দেয়ার দাবিতে ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা

পঞ্চগড় সদর উপজেলার বিরাজোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তমিজ উদ্দিন নামের এক...

একটি চক্র সুপরিকল্পিতভাবে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল...

বাংলাদেশি ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদের মোহনা থেকে বাংলাদেশি তিন...

জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে জ্বালানি বিভাগের ব্যাখ্যা

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি...