ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

Share

মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩–০ গোলে উড়িয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (১৯ ডিসেম্বর) লুসাইলে এই ট্রফি জয়ে কিলিয়ান এমবাপ্পে দুই বছর আগে ঠিক এই রাতে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল জিততে না পারার আক্ষেপ কিছুটা হলেও ঘুঁচিয়েছেন।

আগামী বছর বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে ফিফা। তাই এত বছর ধরে হয়ে আসা এই আসর এবার হয়েছে নতুন আদলে। ফিফার ছয় কনফেডারেশনের চ্যাম্পিয়ন নিয়ে আয়োজিত এই নকআউট টুর্নামেন্টের ফাইনালে রিয়াল প্রতিপক্ষ পায় মেক্সিকোর ক্লাব পাচুকাকে। ভেন্যু ২০২২ বিশ্বকাপ ফাইনালের সেই মাঠ, কাতারের লুসাইল স্টেডিয়াম। যেখানে মেসির আর্জেন্টিনার বিপক্ষে এমবাপ্পে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে জেতাতে পারেননি বিশ্বকাপ।

বুধবার আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে এই ফরাসি তারকার খেলা নিয়ে সংশয় থাকলেও শুরুর একাদশেই দেখা যায় তাকে। ৩৭ মিনিটে তার গোলেই এগিয়ে যায় মাদ্রিদ জায়ান্টরা। কনকাকফ চ্যাম্পিয়নদের বিপক্ষে দ্বিতীয়ার্ধেও আধিপত্য নিয়ে খেলা শুরু করে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরা। ৫৩ মিনিটে রিয়ালের রদ্রিগো ব্যবধান দ্বিগুণ করার পর ৮৪ মিনিটে ব্রাজিলের আরেক ফরোয়ার্ড ভিসিউনিউস জুনিয়র পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-০ করেন। নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ জিতে আরেকটি ট্রফি দিয়ে বছর শেষ করলো কার্লো আনসেলোত্তির দল।

Related Articles

বাংলাদেশি বৃদ্ধকে ফেরত দেয়ার দাবিতে ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা

পঞ্চগড় সদর উপজেলার বিরাজোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তমিজ উদ্দিন নামের এক...

একটি চক্র সুপরিকল্পিতভাবে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল...

বাংলাদেশি ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদের মোহনা থেকে বাংলাদেশি তিন...

জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে জ্বালানি বিভাগের ব্যাখ্যা

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি...