১০০ মিলিয়ন ব্যবহারকারী সংগ্রহ করতে চায় ‘কু’

Share

সম্প্রতি ভারতের মাইক্রো ব্লগিং সাইট ‘কু’ ৪০ লাখের বেশি মানুষ ব্যবহার শুরু করেছে। চলতি বছর আরও ০.১ বিলিয়ন বা ১০০ মিলিয়ন ব্যবহারকারী সংগ্রহ করতে চায় এই সাইটটি।

টুইটারের সঙ্গে ভারত সরকারের ঠাণ্ডা যুদ্ধের প্রথম সারিতে থাকা তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ‘কু’ ব্যবহার করছেন। ‘কু’র সহ-প্রতিষ্ঠাতা মায়াঙ্ক বিদাওয়াতাকা বলেন, ‘কোম্পানিটি এখন অনেক বেশি ট্রাফিক সামলাতে প্রস্তুত। তারা সেই ধরনের প্রযুক্তিতেই বিনিয়োগ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই কু একটি বিশ্বমানের অ্যাপ হোক এবং ভারতের মাইক্রো ব্লগ হিসেবে পরিচিতি আনুক। আমাদের দল এখন ক্রমবর্ধমান অনলাইন ট্রাফিক সামলাতে প্রস্তুত। আমরা সিরিজ এ ফান্ডিং বন্ধ করে দিয়েছি এবং আমাদের আর্থিক অবস্থা স্থিতিশীল।’ কু-সিরিজে ফান্ডিংয়ের অংশ হিসেবে ৪.১ মিলিয়ন ডলার ইতিমধ্যে উত্তোলন করেছে।
কুর সহ প্রতিষ্ঠাতা জানান, ‘সাইটে আমরা ভারতের আরও ভাষা যুক্ত করব। যেহেতু সবাই এখন মুখের কথা প্রচার করতে চায়।’

Related Articles

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে এক অস্বাভাবিক পদক্ষেপ নিতে...

ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের রাওয়ালপিন্ডির...

নেতানিয়াহুকে ‘চরমপন্থী’ বললেন বিরোধীদলীয় নেতা

সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস...