আল-আকসায় ফিলিস্তিনিদের জুমা পড়তে ইসরাইলের বাধা

Share

জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় শুক্রবার জুমার নামাজ পড়তে ফিলিস্তিনি মুসল্লিদের বাধা দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী।

অধিকৃত পশ্চিমতীরের বেশিরভাগ মুসল্লি ইসরাইলি বাহিনীর বাধায় জুমার নামজ পড়তে পারেননি।-খবর আনাদোলুর।

প্রাচীন শহর জেরুজালেমে ইসরাইলের সেনাবাহিনী ছাড়াও শুক্রবার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে ইসরাইল।

জেরুজালেমের প্রবেশ পথে বেশ কয়েকটি চেকপোস্টে মুসল্লিদের আটক করে বিশেষ বাসে করে নিজ এলাকায় ফেরত পাঠায় ইসরাইলি বাহিনী।

বেশ কয়েক বছর ধরে কেবল অধিকৃত পূর্ব জেরুজালেম ও ইসরাইলের আরব শহরগুলোর বাসিন্দারাই কেবল আল-আকসায় নামাজ পড়ার অনুমোদন পাচ্ছেন।

Related Articles

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা...

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজায়ির নাম ঘোষণা

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের...

মজুদ কমায় দ্রুত অস্ত্রের উৎপাদন বাড়ানোর তাগিদ পেন্টাগনের

ইরানের সঙ্গে সংঘাতের কারণে ক্ষেপণাস্ত্রসহ নানা সামরিক সরঞ্জামের মজুদ কমে যাওয়ায় অস্ত্র...

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

এক সময় গোটা বিশ্ব সব মানুষের ছিল। মানুষ ঘুরে বেড়াতো এক অঞ্চল...