সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনয়শিল্পী কাইলি হটলে নিহত

Share

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘গডজিলা ভার্সাস কং’ চলচ্চিত্রের অন্যতম অভিনয়শিল্পী কাইলি হটলে। মঙ্গলবার ভোরে আমেরিকার মেরিল্যান্ডে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সেই নিভে গেল সম্ভাবনাময় এই তারকা অভিনেত্রীর জীবন।

কাইলির বাবা জশুয়া হটলে এক আবেগঘন ফেসবুক লাইভে এসে সর্বপ্রথম এই দুঃসংবাদটি জানান। পরবর্তীতে জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টিএমজেড’কে দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন তিনি।

জশুয়া জানান, দুর্ঘটনার সময় তিনি টেক্সাসে অবস্থান করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম ফোনটি পাওয়ার কিছুক্ষণ পরেই তাকে দ্বিতীয়বার ফোন করে জানানো হয় যে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৩ মিনিটের একটি দীর্ঘ ভিডিওবার্তায় সশঙ্কিত চিত্তে তিনি ক্যাপশন দেন, আমি এমন একটি ফ্লাইটে উঠছি, যেটিতে কখনোই উঠতে চাইনি।

২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন কাইলি। তবে তাঁর শৈশব কেটেছে টেক্সাসের অস্টিনে, যেখানে তিনি টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ পড়াশোনা করেন। জন্মগতভাবে বাক-শ্রবণপ্রতিবন্ধী কাইলি মাত্র ৯ বছর বয়স থেকে অভিনয়ের জগতে পা রাখেন।

বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘গ্লাইড’-এর একটি বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনী চিত্রে তার অভিষেক হয়। তবে চলচ্চিত্রে তার মূল যাত্রা শুরু হয় ২০২১ সালে গডজিলা ভার্সাস কন সিনেমার মাধ্যমে। ওই সিনেমায় জিয়া নামের একটি মূল চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসিত হন কাইলি।

পরবর্তীতে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি ‘গডজিলা x কং: দ্য নিউ এম্পায়ার’-এও নিজের জিয়া চরিত্রে পুনঃঅভিনয় করে কাইলি দর্শকদের মন জয় করেন। এছাড়া, ২০২১ সালে জনপ্রিয় সিরিজ ‘ম্যাগনাম পি.আই.’-এর চতুর্থ সিজনের একটি পর্বে অভিনয় করেছিলেন তিনি।

মাত্র ১৮ বছর বয়সে প্রতিভাবান এই অভিনেত্রীর অকাল প্রয়াণে বিশ্ব চলচ্চিত্র অঙ্গন ও তার বিপুল সংখ্যক ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...