বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

Share

মধ্যপ্রাচ্যে নতুন করে চড়েছে উত্তেজনার পারদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে আবার বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। সপ্তাহান্তে দুই দেশের এই সংঘাত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল নিয়ে নতুন সংশয় তৈরি করেছে।

আন্তর্জাতিক বাজারে সোমবার (২৯ জুন) তেলের দাম প্রায় ০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগস্ট মাসে সরবরাহের জন্য প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম দাঁড়িয়েছে ৭৩ দশমিক ২১ ডলার। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের দিনের চেয়ে এটি ১২৭ সেন্ট বেশি।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির আশায় বাজারে যে স্বস্তি ফিরেছিল, তা হয়তো বেশি তাড়াহুড়ো ছিল। একটি সমঝোতা স্মারক সই হওয়া সত্ত্বেও হামলা বন্ধ হয়নি। গত বৃহস্পতিবার একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর এই সপ্তাহান্তের পাল্টা হামলা বাজারের চিত্র বদলে দিয়েছে।

তেলের দাম বাড়ার পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে সোমবার সকালে। টোকিও এবং সিউলের শেয়ারবাজারে ধস নেমেছে। তবে হংকং এবং তাইপের বাজারে সূচক ঊর্ধ্বমুখী ছিল।

জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ কমেছে ০ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে ১ দশমিক ৯ শতাংশ।

হরমুজে তীব্র উত্তেজনা

হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে গত শুক্র ও শনিবার ইরানে হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। বিশ্বজুড়ে উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই হামলার জবাবে ইরানও বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে।

অবশ্য রোববার রাতে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, দুই পক্ষই হামলা বন্ধ করে ফের আলোচনা শুরু করতে রাজি হয়েছে। আগামী মঙ্গলবার কাতারের দোহায় এই আলোচনা হতে পারে। তবে ইরান এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

 

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...