আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

ম্যাচের আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, নিউইয়র্কে উত্তেজনা

Share

যুক্তরাষ্ট্রে চলমান ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যখন উৎসবের আমেজ, তখনই অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় তৈরি হলো উত্তেজনা। মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের ঐতিহ্যবাহী টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কানসাস সিটিতে দুই দলের মধ্যকার গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এই সংঘাতের খবর পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্বের অন্যতম ব্যস্ততম এই চত্বরে দুই দেশের সমর্থকেরা একে অপরের সঙ্গে উগ্র তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হন। সংঘর্ষের মূল কারণ এখনো স্পষ্ট জানা যায়নি। তবে চলতি বিশ্বকাপে এই প্রথম দুই ভিন্ন দেশের সমর্থকদের মধ্যে এমন প্রকাশ্য দ্বন্দ্বের ঘটনা ঘটায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিনের শুরুতে ম্যাচের ভেন্যু কানসাস সিটির চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন ও উৎসবমুখর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচকে কেন্দ্র করে লিওনেল মেসির হাজার হাজার সমর্থক গান, স্লোগান আর আকাশী-সাদা পতাকায় পুরো শহর মাতিয়ে তোলেন। মিল ক্রিক পার্ক এবং কান্ট্রি ক্লাব প্লাজার চারপাশে জড়ো হওয়া সমর্থকদের উল্লাস দেখে মনে হচ্ছিল যেন পুরো এলাকাটি আর্জেন্টিনারই কোনো শহর।

দূর-দূরান্ত থেকে আসা আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের একজন বলেন, ‘এখানে এত বেশি আর্জেন্টিনার সমর্থক এসেছেন যে মনে হচ্ছে আমরা নিজেদের দেশেই আছি।’ আরেক সমর্থক বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা উঁচিয়ে ধরে জানান, এই বিশ্বকাপে আসার জন্য তিনি দীর্ঘ ছয় মাস ধরে ভ্রমণ করছেন।

তবে কানসাস সিটির এই আনন্দঘন পরিবেশকে কিছুটা মলিন করে দেয় নিউইয়র্কের টাইমস স্কয়ারের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের খবর। ফুটবলপ্রেমীদের অনেকেই এই ঘটনায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, মাঠের বাইরের এই অপ্রীতিকর ঘটনা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

Related Articles

থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা...

পবিত্র আশুরা ২৬ জুন

বাংলাদেশের আকাশে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।...

কতজনকে ধরবো, মাদক নিয়ে প্রধানমন্ত্রী

দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে...

বগুড়ায় এলজিআরডি প্রতিমন্ত্রীর পরিবারের নামে ‍৩ ইউনিয়নের নামকরণ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের বংশ...