এক বানরের লঙ্কাকাণ্ডে বিপর্যস্ত পুরো দেশ

Share

শ্রীলঙ্কায় এক বানরের কারণে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা এগারোটার পর শুরু হওয়া এই বিদ্যুৎ বিভ্রাট প্রায় তিন ঘণ্টা স্থায়ী ছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জায়াকোদি জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে এসে একটি বানর বিদ্যুৎ গ্রিডে প্রবেশ করে। এতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। এর পর প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করেন।

সিলন বিদ্যুৎ বোর্ড (সিইবি) জানিয়েছে, কলম্বোর দক্ষিণের একটি সাব-স্টেশনে জরুরি অবস্থার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। কয়েক ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে সিইবি বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

২০২২ সালের গ্রীষ্মে শ্রীলঙ্কা তীব্র অর্থনৈতিক সংকটের কারণে কয়েক মাসব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছিল। জ্বালানি সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো দিনে ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সংরক্ষণ করতে বাধ্য হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ২ কোটি ২০ লাখ মানুষের এই দ্বীপরাষ্ট্রটিতে হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো জেনারেটর বা ইনভার্টার ব্যবহার করতে বাধ্য হচ্ছিল।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...