দায়িত্ব নিলেন পাটগ্রাম পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলররা

Share

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার মেয়রের দায়িত্ব নিয়েছেন মো. রাশেদুল ইসলাম সুইট। আজ রবিবার (১৪ মার্চ) দুপুরে পৌর ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দায়িত্ব নেন। এ সময় ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত মেয়র এবং সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেছেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পৌর সচিব আশরাফুজ্জামান। আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী মেয়র মো. শমসের আলীর কাছ থেকে নতুন মেয়র মো. রাশেদুল ইসলাম সুইট দায়িত্ব বুঝে নেন।

এ সময় পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান নিলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব, পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ, পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

ফের বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, ভাঙন আতঙ্ক

কয়েক দিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি...

সারিয়াকান্দি ও ধুনটে নতুন ২ নদী বন্দর

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা...

৬ বিভাগে ভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

দেশের ৬ বিভাগে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস...

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা...