দুমকিতে ৭ই মার্চ উপলক্ষে থানায় আনন্দ উদযাপন

Share

পটুয়াখালীর দুমকি থানা কর্তৃক আয়োজিত বিকাল ৩টায় থানা প্রশাসনের সন্মুখে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুমকি থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) ফাতেমা ইসলাম, প্রধান বক্তা হিসেবে দুমকী উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান জনাব হারুন অর-রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বাংলাদেশ পুলিশ দুমকি থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন সময় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, চলচিত্র প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন, পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাষণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হয়। অনুষ্ঠান শেষে অফিসার ইনচার্জ দুমকি থানা মেহেদী হাসানের নেতৃত্বে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কাটেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

Related Articles

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো...

ফেসবুকে পরিচয় থেকে গড়ে প্রেম, শরীয়তপুরে পাকিস্তানি যুবক

ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠা চার বছরের প্রেমের টানে পাকিস্তান থেকে শরীয়তপুরের...

৬ বিভাগে ভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

দেশের ৬ বিভাগে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস...

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা...