শিশু ধর্ষণচেষ্টা মামলা, যুবক জেলহাজতে

Share

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রবিবার দুপুরে বোয়ালমারী থানায় মামলা করেছেন। পুলিশ মামলার আসামি রাজিব দত্তকে (৩২) গ্রেপ্তার করে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত বণিকপাড়া বাজারে ছয় এবং চার বছরের দুই বোন শনিবার বিকেলের দিকে ওই গ্রামের মনোরঞ্জন দত্তের ছেলে রাজীব দত্তের মুদি দোকানে বিস্কুট ও চকলেট কিনতে যায়। এ সময় দোকান মালিক রাজিব ৬ বছরের শিশুটিকে ধর্ষণচেষ্টা চালায়। দুই বোনের বাড়ি ফিরতে দেরি হওয়ায় শিশুটির মা খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই দোকানে পৌঁছালে ধর্ষণচেষ্টাকারী রাজিব শিশুটিকে ছেড়ে দেয়। পরের দিন রবিবার শিশুটির মা বাদি হয়ে ধর্ষণচেষ্টার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, সংশোধনী ২০০৩ এর ৯(৪)(খ) ধারায় বোয়ালমারী থানায় মামলা করে।

মামলার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, শিশুটির মা ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন।

মামলার আসামি রাজিবকে গ্রেপ্তার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

গাজীপুরে হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এক ৮ বছরের মেয়েশিশুকে হত্যার...

মিরপুরে বিএনপি কর্মীকে গুলি: ‘ল্যাংড়া’ রুবেল, বাপ্পাসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত...

রাজধানীর রাস্তায় রক্তাক্ত লাশ, পাশে ভাঙাচোরা বাইক

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।...