তরুণীকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের ‘আত্মহত্যা’

Share

বরিশাল নগরীতে এক তরুণীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রের ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এবায়দুল ইসলাম রাইয়ান (২২) নামে ওই তরুণ বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষে পড়তেন।

এবায়দুলের চাচা বাবুল খাঁ বলেন, “রাইয়ানের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। চার-পাঁচ দিন ধরে যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়ে। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।”

কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...