রাতের আঁধারে মাগুরায় শহীদ মিনার ভাঙচুর

Share

একুশের রাতে মাগুরা সদর উপজেলায় একটি কলেজে শহীদ মিনারে ভাঙচুর চালানো হয়েছে।

সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, বুজরুক শ্রীকুণ্ডি কলেজের এই শহীদ মিনারটি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

“ধারণা করা হচ্ছে রাতের আঁধারে কেউ এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

কলেজের অধ্যক্ষ পল্লব কুমার দে বলেন, ২০০২ সালে কলেজের সামনে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়।

“গতকাল বিকালেও আমি অক্ষত দেখেছি। আজ (রোববার) সকাল ৯টার দিকে ফুল দিতে এসে দেখি শহীদ মিনারের তিনটি স্তম্ভ ভেঙে ফেলা হয়েছে। মাটিতে পড়ে আছে।

“আমি খবর দিলে পুলিশ এসে অস্থায়ীভাবে পুননির্মাণ করেছে। আমরা সেখানে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।”

 

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...