অজ্ঞান করে বাড়ির সামনে থেকে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ

Share

টাঙ্গাইলের দেলদুয়ারে দশম শ্রেণির ছাত্রীকে অজ্ঞান করে বাড়ির সামনে থেকে অপহরণের পর ধর্ষণ করেছে এক যুবক। আর এতে সহায়তা করে তার দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নে। এ ঘটনায় শুক্রবার দেলদুয়ার থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

ওই ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামের সানি ও শান্ত নামের দুই বন্ধুর সহায়তায় প্রতিবেশী মো. সিদ্দিক মিয়ার ছেলে বিজয় ওই ছাত্রীর মুখে নেশাযুক্ত রুমাল চেপে বাড়ির সামনে থেকে অপহরণ করে। প্রথমে ওই ছাত্রীকে পাকুল্লা ও পরে গাজীপুর জেলার কড্ডা এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে বিজয় ওই ছাত্রীকে ধর্ষণ করে।

বৃহস্পতিবার ভোরে ছাত্রীর পরিবারের লোকজন বিজয়ের পিতার সহায়তায় কড্ডার ওই বাসা থেকে ছাত্রীকে উদ্ধার করেন।

দেলদুয়ার থানার এসআই মনোয়ার হোসেন জানান, ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর বাবা তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...