চাঁদা নিয়ে কাদের মির্জা আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন

Share

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, কাদের মির্জা জামায়াত-বিএনপির এজেন্ট হিসেবে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। নিজেই অপরাজনীতিসহ নানা অনিয়ম করে বেড়াচ্ছেন। এমনকি চাঁদা নিয়ে কাদের মির্জা আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন।

শুক্রবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

এছাড়া বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম-আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।

এক প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম শামছুউদ্দীন জেহান সাংবাদিকদের বলেন, আমেরিকায় প্রবাসীদের কাছ থেকে চাঁদা নিয়ে কাদের মির্জা আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন। তিনি কোম্পানীগঞ্জের উন্নয়নমূলক সব কাজ নিয়ন্ত্রণ করেন। তিনি এখন জেলায় বিভিন্ন কাজের ভাগ বসাতে চান। তা না করতে পেরে তার গাত্রদাহ শুরু হয়েছে।

Related Articles

তিন জেলার ডিসি প্রত্যাহার

তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে। নাটোরের...

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...