বারান্দায় ঘুমিয়ে থাকা ৫০ বছরের প্রতিবন্ধীকে বৃদ্ধের ধর্ষণ

Share

খুলনার পাইকগাছায় বারান্দায় ঘুমিয়ে থাকা ৫০ বছর বয়সী প্রতিবন্ধী নারীকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন ওই এলাকার সবুর সরদার। বৃহস্পতিবার ভোর ৫টায় উপজেলার গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলার পর সবুর সরদারকে (৬৫) পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। তিনি উপজেলার শ্যামনগর গ্রামের মৃত আহম্মদ সরদারের ছেলে। ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টায় গদাইপুর গ্রামের মৃত মিনাজ গাজীর মানসিক প্রতিবন্ধী মেয়ে (৫০) বাড়ির বারান্দায় ঘুমিয়েছিল। ওই সময় ধর্ষক সবুর সরদার তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় বিষয়টি তার ভাবি চায়না বেগমকে জানায়।

তাৎক্ষণিকভাবে চায়না বেগম ও তার বাড়ির লোকজন তাকে পাইকগাছা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার ভগ্নিপতি হিতামপুর গ্রামের মোকছেদ মোড়ল বাদী হয়ে পাইকগাছা থানায় সবুর সরদারকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার বাড়ি থেকে গ্রেফতার করে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি এজাজ শফী জানান, ধর্ষক সবুর সরদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...