খেলার সময় শিশুর ধাক্কায় শিশুর মুত্যু

Share

হবিগঞ্জের বাহুবলে খেলার সময় এক শিশুর ধাক্কায় ইয়ামিন হোসেন নামে দেড় বছরের আরেক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন হোসেন কচুয়া গ্রামের লোকমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে শিশু ইয়ামিনসহ কয়েকজন শিশু একসঙ্গে খেলা করছিল। এ সময় আরেক শিশু ইয়ামিনকে ধাক্কা দিলে ইটের মধ্যে পড়ে মাথায় আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক দুলন দেব।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...