লেখাপড়ার জন্য মায়ের বকা, ঘরে মিলল শিশুর ঝুলন্ত লাশ

Share

নাটোরের গুরুদাসপুরে ফাতেমা আক্তার হেনা (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে লেখাপড়ার জন্য ওই শিশুকে বকাঝকা করেন অভিভাবকরা।

বুধবার রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের তার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ফাতেমা আক্তার হেনা ওই এলাকার মো. ফজল আলীর মেয়ে। সে কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

নিহত ফাতেমা আক্তার হেনার মা শিল্পী জানান, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বাসায় তার মেয়ে লেখাপড়া করে না। লেখাপড়ায় মনোযোগ দেওয়ার জন্য একটু বকা দিয়েছিলেন তিনি। পরে পাশের বাড়িতে যান তিনি। প্রতিবেশীর বাড়ি থেকে এসে দেখেন তার মেয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস নিয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...