রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

Share

রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ভুল সিগন্যালের কারণে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ট্রেন দুটি যাত্রীবিহীন থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ট্রেনের মধ্যে একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল। তবে সংঘর্ষের ফলে উভয় ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। পাশাপাশি এ সংঘর্ষের ফলে ট্রেন দুটির বগি দুটি লাইন থেকে নেমে যায়। তবে যাত্রী না থাকায় কেউ আহত হননি।

মামুনুল ইসলাম বলেন, ট্রেন দুটির উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে এতে কিছুটা সময় লাগবে। দুর্ঘটনার কারণে ট্রেনগুলোর নির্ধারিত সময়ের দেরি হবে। যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...