গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

Share

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে গলায় ডিম আটকে মেহজাবিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারি বাড়িতে এ  ঘটনা ঘটে।

মেহজাবিন (২৬ মাস) শাহরাস্তির টামটা গ্রামের মোহাম্মদউল্যার মেয়ে।

শিশুটি মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে তার মা তাকে পরোটার সঙ্গে সিদ্ধ ডিম খাইয়ে দিলে তা গলায় আটকে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাছান জানান, শিশুটিতে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...