অর্থবিল-২০২৬ সংসদে পাস, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Share

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে অর্থবিল ২০২৬ সংসদে পাস হলো। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ করা হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অর্থবিলটি পাস হয়।

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অধিবেশনে উপস্থিত ছিলেন।

তারেক রহমান সরকারের এই প্রথম বাজেট গত ১১ জুন সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেটে অর্থমন্ত্রী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সার্টিফিকেট, খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর অগ্রিম করের প্রস্তাব করেছিলেন। পাস হওয়া বাজেটে সেটি বাতিল করা হয়েছে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...