নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের

Share

রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীদের এই অবস্থানে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে মানবন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এসে যোগ দিলে নীলক্ষেত মোড় অবরোধ করে ফেলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, চলমান পরীক্ষা নেওয়াসহ অচিরেই হল, ক্যাম্পাস খুলতে হবে। তারা আরও বলছেন, তাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এখন পরীক্ষা হবে না কেন? এতদিন কি করোনা ছিল না?- এমন প্রশ্ন ছুড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে সন্ধ্যায়ই ঢাবি অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের পরীক্ষাও স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার এক দিন পর মঙ্গলবার এ সিদ্ধান্ত আসে। সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে বিকাল ৩টায় এ বিষয়ে সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিন বৈঠক করেন। সাত কলেজের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএস মাকসুদ কামালের নেতৃত্বে ওই বৈঠকটি হয়। সেখানেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

এর আগে সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। আর ১৭ মে আবাসিক হলগুলো খুলবে।

এই ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে। এ অবস্থায় সাত কলেজের পরীক্ষার কী হবে, সে বিষয়টি সামনে আসে।

Related Articles

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি  জাদুঘর...