ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও অভিনেত্রী পূজা চেরি। ছবি : সংগৃহীত

কমিটিতে পূজা চেরির নাম, মুখ খুললেন শিবির সভাপতি

Share

সম্প্রতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্যাডে চিত্রনায়িকা পূজা চেরির পদ পাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি প্রকাশ হতেই শুরু হয় হইচই ও মিশ্র প্রতিক্রিয়া। অনেকে অবাক হলেও কেউ কেউ করেছেন প্রশংসা। তবে এ অবস্থায় মুখ খুলেছেন পূজা চেরি। বেশ বিরক্তি নিয়েই জানালেন পুরো ব্যাপারটি গুজব।

এবার এ বিষয়ে সত্যটা তুলে ধরে সব ধরনের ভুয়া ও গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন শিবিরের সভাপতি মঞ্জরুল ইসলাম। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম লিখেছেন, ‘যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবিলা করার চেষ্টা করে থাকে।’

তিনি লেখেন, ‘যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এরকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। আমরা সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।’

এদিকে শিবিরের প্যাডে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরিও। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পূজা চেরি লিখেছেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।

তিনি লেখেন, এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।

পূজা চেরি আরও লেখেন, আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...