ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

Share

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তোনিও গুতেরেস লিখেছেন, ‘আজ ইরানের ওপর মার্কিন বলপ্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আগে থেকেই সংঘাতে লিপ্ত অঞ্চলটিতে এ হামলা বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’

তিনি আরও বলেন, ‘এ সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এর ভয়ানক পরিণতি বেসামরিক মানুষ, পুরো অঞ্চল ও বিশ্বের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমি সদস্য রাষ্ট্রগুলোকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি। তাদের জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘এ সংকটময় মুহূর্তে অরাজকতা বৃদ্ধির পথ এড়ানো অত্যন্ত জরুরি। এর কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ হলো কূটনীতি। একমাত্র আশা—শান্তি’।

Related Articles

হবিগঞ্জ মেডিকেল কলেজ ১০ বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস, জায়গা নির্ধারণেই আট বছর পার

কলেজ ক্যাম্পাস স্থাপনের জায়গা এখনো চূড়ান্ত হয়নি। সদর হাসপাতালে প্রায় ৩ হাজার...

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি গঠনের দাবি, তৃণমূলে ত্যাগীদের মূল্যায়নের আলোচনায় শাহিদুল ইসলাম চৌধুরী

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান মিরসরাইয়ের...

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের দাবি, আলোচনায় আলহাজ্ব নূর মোহাম্মদ

দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিএনপির রাজনীতি শক্ত হাতে ধরে রেখেছেন ত্যাগী...

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের দাবি,আলোচনায় জসিম শিকদার

১৭ বছর পর ক্ষমতায় ফিরেছে বিএনপি। পেরিয়ে গেছে প্রায় সাত মাস। অথচ...