তামিম গুরুতর অসুস্থ, পরীক্ষা করে জানা যাবে কি হয়েছে

Share

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ দলের দীর্ঘদিনের ওপেনার হার্ড হিটার তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার নিজ দল ফরচুন বরিশালের হয়ে বেক্সিমকো গ্রুপ ঢাকার বিপক্ষে তিনি খেলেছেনও। ম্যাচে তিনি নিজের ইনিংস বড় করতে পারেননি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, আউট হওয়ার পরেই তার শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়। যার কারণে দ্রুত হোটেলে ফিরে যান। তার স্থলে ম্যাচে অধিনায়কত্ব করেন মেহেদি হাসান মিরাজ।

তামিম লিখেন, গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি। কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।

https://www.facebook.com/TamimOfficial/posts/3916876524990829

Related Articles

আগামী বছরের জুনে নারী বিশ্বকাপ, মারাকানায় হবে ফাইনাল

আগামী বছরের জুনে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ।...

অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় সুখবর পেলেন হাসান-তামিমরা

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমটা টেস্টটা স্বপ্নের মতো গেছে বাংলাদেশের। ব্যাটিং, বোলিং দুই...

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস এমন খবর ছড়িয়ে পড়েছে...

বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন রাফিনিয়া। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব...