স্বাস্থ্যকেন্দ্রে ফ্যানের সঙ্গে ঝুলছিল চিকিৎসকের লাশ

Share

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিজ কক্ষ থেকে মাসুদুর রহমান স্বপন (৫৫) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের কাছে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুদুর রহমান স্বপন একই ইউনিয়নের (জামালপুর) বৃ-মাগুরা গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের নিজ কক্ষের সিলিংফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্থানীয় লোকজন মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার ওসি মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার রাতেই তার ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Related Articles

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

গাজীপুরে হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এক ৮ বছরের মেয়েশিশুকে হত্যার...

মিরপুরে বিএনপি কর্মীকে গুলি: ‘ল্যাংড়া’ রুবেল, বাপ্পাসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত...

রাজধানীর রাস্তায় রক্তাক্ত লাশ, পাশে ভাঙাচোরা বাইক

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।...