মার্কিনবিরোধী জোট গঠন করছে ইরান-চীনসহ ১৬ দেশ

Share

যুক্তরাষ্ট্র জাতিসংঘকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে সেটির অবসানে একজোট হচ্ছে বেশ কয়েকটি দেশ।

ইরান, রাশিয়া এবং চীনসহ ১৬টি দেশ যুক্তরাষ্ট্রের এই একনায়কতান্ত্রিক আচরণ মোকাবিলায় জোটবদ্ধ হচ্ছে। খবর রয়টার্সের।

এ জোটে আরও রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং কিউবা। এছাড়া এই জোটে আরও থাকছে- আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেলারুশ, বলিভিয়া, ক্যাম্বোডিয়া, ইরিত্রিয়া, লাওস, নিকারাগুয়া সেইন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিন্স দ্বীপপুঞ্জ।

মার্কিনবিরোধী এসব দেশ মনে করে বহুপাক্ষিকতাবাদের বিরুদ্ধে নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং দেশটি একতরফাভাবে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে।

কখনও কখনও আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে যা একাধিপত্যবাদের চূড়ান্ত লক্ষণ। যুক্তরাষ্ট্রে কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও দেশগুলো মনে করে।

সম্ভ্যাব্য জোট গঠনকারী দেশগুলোর প্রায় সবাই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এর মধ্যে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পরও ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

Related Articles

বাবার কোলে থাকা অবস্থায় ৩ বছরের শিশুকে গুলি করলো ইসরায়েল

গাজার মধ্যাঞ্চলে বাবার কোলে থাকা অবস্থায় তিন বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে...

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...