বিশ্ব কিডনি দিবস আজ

Share

বিশ্ব কিডনি দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন হচ্ছে।

কিডনি দিবসে এবারের প্রতিপাদ্য ‘কিডনি রোগে সুস্থ থাকুন’। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৪০-৫০ হাজার লোক ডায়ালাইসিসের মাধ্যমে জীবন ধারণ করছেন। দেশের অনেক হাসপাতালে এ রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও ক্ষেত্রবিশেষে তা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল।

এসময় তিনি আর্থিকভাবে অসচ্ছল কিডনি রোগীদের সহায়তায় এগিয়ে আসতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এছাড়া প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, আমি বিশ্বাস করি, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও তাদের গৃহীত কর্মসূচির মাধ্যমে কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা পালন করবে।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়।

Related Articles

বিশ্রামেই বাড়ছে পিঠের ব্যথা? জেনে নিন কখন শুয়ে থাকা ক্ষতিকর

অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করা বা সোফায় অলস সময় কাটানোর পর পিঠ...

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।...

ক্ষতিকর ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ৪ প্রতিষ্ঠানের...

গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ...