ফতুল্লায় আগুনে দগ্ধ পরিবারের যুবকের মৃত্যু

Share

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক পরিবারের ছয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. মিশাল (২৬)।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মৃত মিশাল পেশায় পোশাক শ্রমিক। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় দগ্ধ মৃত মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪), দেড় বছরের ছেলে মিনহাজ, দুই শ্যালক মো. মাহফুজ (২৪) ও সাব্বির হোসেন (১৫) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে চিকিৎসাধীন থেকে মিশাল নাম একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে ওই পরিবারের আরও পাঁচজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরও ১০ থেকে ৮০ শতাংশ দগ্ধ।

ওই পরিবারের সদস্যরা থাকতেন নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর পতেঙ্গায় ছায়াবিথি আবাসিক এলাকার ছয় তলা একটি ভবনে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম মাসদাইর শেরেবাংলা লিংক রোডের ছায়াবীথি আবাসিক এলাকার সৌদি প্রবাসী আকবরের হাজি ভিলায় এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে উড়ে গেছে ফ্ল্যাটের কাঠের একাধিক দরজা ও লোহার জানালা। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

Related Articles

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

গাজীপুরে হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এক ৮ বছরের মেয়েশিশুকে হত্যার...

মিরপুরে বিএনপি কর্মীকে গুলি: ‘ল্যাংড়া’ রুবেল, বাপ্পাসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত...

রাজধানীর রাস্তায় রক্তাক্ত লাশ, পাশে ভাঙাচোরা বাইক

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।...