দীঘির বিরুদ্ধে মানহানি মামলার হুমকি পরিচালকের

Share

‘তুমি আছো তুমি সেই’ সিনেমাটির নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু দীঘির বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়েছেন। এক ভিডিও সাক্ষাৎকারে এ হুমকি দিয়েছেন ঝন্টু। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজকে কালকের মধ্যে হাইকোর্ট থেকে ওর কাছে উকিল নোটিশ চলে যাবে। আমি ওকে ছাড়ব না।’

সম্প্রতি এই ছবিটির ট্রেলার প্রকাশ হলে সেটি ব্যাপকভাবে সমালোচনার শিকার হয়। এতে বিব্রত হন দীঘি। তিনি সাক্ষাৎকারে গণমাধ্যমে দাবি করেন, ‘ছবিটি বেশ মানহীন। সিনেমাটি চলবে না।’ এরপরই ক্ষেপে যান দেলোয়ার জাহান ঝন্টু। সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আজকালের মধ্যে হাইকোর্ট থেকে ওর (দীঘি) কাছে উকিল নোটিশ চলে যাবে। আমি ওকে ছাড়ব না। যেভাবেই হউক আমি ওকে ছাড়বো না।’

দীঘির বিরুদ্ধে মানহানি মামলা হবে উল্লেখ করে ঝন্টু ভিডিও সাক্ষাৎকারে বলেন, আমি ওকে ছাড়ব না। যেভাবেই হোক আমি ওকে ছাড়ব না। দীঘি যখন বলেছে, ‘সিনেমাটি চলবে না’ তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে। শুটিং, ডাবিংয়ের সময় দীঘি এ সিনেমার প্রশংসা করেছে, এখন কেন সে সমালোচনা করছে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং।

ক্ষেপে গিয়ে এই নির্মাতা আরো বলেন, আমি দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশে আরেকটি নেই। উপমহাদেশে আমার মতো একজন চলচ্চিত্রকার নেই। উপমহাদেশে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি আমি। আমি দুই কোটি টাকা নিয়ে সিনেমা বানিয়েছি, ২০ লাখ দিয়েও বানিয়েছি। চলচ্চিত্র মেধা দিয়ে তৈরি হয়, টাকা দিয়ে না।

Related Articles

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবার বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস  ও টরন্টোর পর এবার লন্ডনে পাড়ি জমাচ্ছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট...

অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনা মামলায় কারাগারে প্রেমিক

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর...

স্বাধীনতা দিবসের আগের রাতে ভারতে রাজপথের মিছিলে জয়া আহসান

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে অভিনেত্রী জয়া আহসানের সম্পর্ক অনেকদিনের। কলকাতার বড় সিনেমাগুলোতে...