করোনা টিকা নিতে গিয়ে দেখা হলো চার বোনের

Share

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস চার বোন এডিথ ক্যাম্প (৯৬), বার্নি সেসিল (৯২), নোরা ম্যাকডোনাল্ড (৮৬) ও রোজি রামজির (৮৪)। মঙ্গলবার এ চার বোন মিলে একসঙ্গে ফাইজার ও বায়োনটেকের দ্বিতীয় ডোজের করোনা টিকা নেন। দক্ষিণ ফিলাডেলফিয়ার একটি মেডিকেল সেন্টার এসে তারা টিকা নেন। তাদের এই টিকা নেওয়া ঘিরে সংবাদমাধ্যমের আগ্রহের কমতি ছিল না।

করোনা মহামারীর আগের বোনরা সবাই নিয়মিত দেখা করতেন। মাসে একবার হলেও দুপুরের খাবার একসঙ্গে খেতেন। নাতি-নাতনিসহ পরিবারের শতাধিক সদস্যের সঙ্গে সময় কাটাতেন। করোনার কারণে বিচ্ছিন্ন হয়ে যান তারা। অডিও-ভিডিও কলে যোগাযোগ হলেও করোনার কারণে এতদিন তারা একত্রিত হতে পারেননি।

চারজনের টিকার গ্রহণের তারিখ একসঙ্গে পড়ায় চার বোনের ফের দেখা হয়। রোজি রামজির মেয়ে লোরি গোল্ডস্মিড জানান, আমার খালা সেসিলের বুদ্ধি কারণে এটা সম্ভব হয়েছে। তিনিই একসঙ্গে টিকা নেওয়ার পরিকল্পনা করেন।
এডিথ, বার্নি, নোরা ও রোজি রামজির পলিন টেইলর নামের আরেক বোন আছে। তিনি টিকা নিতে আসতে পারেননি। টিকার দ্বিতীয় ডোজ নেওয়া সম্পন্ন হওয়া বোনরা সবাই বেশ আনন্দিত। ১০-১৪ দিনের মধ্যে তারা ফের দেখা করার পরিকল্পনা করছেন।

Related Articles

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে এক অস্বাভাবিক পদক্ষেপ নিতে...

ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের রাওয়ালপিন্ডির...

নেতানিয়াহুকে ‘চরমপন্থী’ বললেন বিরোধীদলীয় নেতা

সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস...