ইংল্যান্ডকে লজ্জায় ডুবিয়ে জয় দেখছে ভারত

Share

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দুর্দান্ত নির্মাণশৈলী নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়ামে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। বিশ্বরেকর্ড গড়ে এখনো পর্যন্ত পড়া ৩০ উইকেটের ২৮টিই নিয়েছেন স্পিনাররা। গোলাপি বলের ডে-নাইট টেস্টে এক ম্যাচে স্পিনারদের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানেই অলআউট ইংল্যান্ড। ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পেলো জো রুটের ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ১১২ রানের জবাবে ১৪৫ রান করে ভারত। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৪৯ রান।

আহমেদাবাদ টেস্টের মাত্র দ্বিতীয় দিন চলছে।

পাঁচ সেশন খেলা হওয়া টেস্টের তিন ইনিংস ইতোমধ্যে শেষ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করেছে ৩০.৪ ওভার। সবগুলোই করেছেন স্পিনাররা। ১৫ ওভার হাত ঘুরিয়ে ৩২ রানে ৫ উইকেট শিকার অক্ষর প্যাটেলের। প্রথম ইনিংসে অক্ষর নেন ৬ উইকেট। গোলাপি বলের টেস্টে মাত্র তৃতীয় বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেটের দেখা পেলেন অক্ষর। রবিচন্দন অশ্বিন নেন ৪ উইকেট। এই চার উইকেটে দারুণ এক মাইলফলকে এই অভিজ্ঞ অফস্পিনার। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের দেখা পেয়েছেন অশ্বিন (৭৭ টেস্টে)। শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ৪০০ উইকেটের ক্লাবে পৌঁছান ৭২ টেস্টে।

দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের দেখা পাননি ৮ ইংলিশ ব্যাটসম্যান। চারজন রানের খাতাই খুলতে পারেননি। সর্বোচ্চ ২৫ রান করেন বেন স্টোকস।

Related Articles

আগামী বছরের জুনে নারী বিশ্বকাপ, মারাকানায় হবে ফাইনাল

আগামী বছরের জুনে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ।...

অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় সুখবর পেলেন হাসান-তামিমরা

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমটা টেস্টটা স্বপ্নের মতো গেছে বাংলাদেশের। ব্যাটিং, বোলিং দুই...

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস এমন খবর ছড়িয়ে পড়েছে...

বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন রাফিনিয়া। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব...