পাকিস্তানে ৪ নারী এনজিওকর্মী খুনের সঙ্গে জড়িত জঙ্গিনেতাকে হত্যা

Share

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা চার নারী এনজিওকর্মী খুনের সঙ্গে জড়িত এক জঙ্গিনেতাকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছেন।

পাক সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হাসান ইলিয়াস সাজনা নামে তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) কমান্ডারকে আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে। খবর আনাদোলুর।

সোমবার পাকিস্তানের পূর্ব ওয়াজিরিস্তান জেলায় চার নারী এনজিওকর্মীকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। পুলিশ বলছে, পূর্ব ওয়াজিরিস্তানের মীর আলি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওয়াজিরিস্তানের পুলিশ জানিয়েছে, পূর্ব ওয়াজিরিস্তানের মীর আলিতে চার নারী এনজিওকর্মীকে বহনকারী গাড়িতে তেহরিক-ই তালিবান পাকিস্তানের বন্দুকধারী জঙ্গিরা গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। পূর্ব ওয়াজিরিস্তান আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী একটি এলাকা।

নিহত ওই চার নারী বেসরকারি একটি এনজিওতে কাজ করতেন। এর পর ঘটনাস্থল থেকে হামলাকারী পালিয়ে যায়। হামলায় গাড়ির চালক আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে এক অস্বাভাবিক পদক্ষেপ নিতে...

ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের রাওয়ালপিন্ডির...

নেতানিয়াহুকে ‘চরমপন্থী’ বললেন বিরোধীদলীয় নেতা

সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস...