সাকিবকে যে বার্তা দিলেন রশিদ খান

Share

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে করাচি গিয়ে দুই ম্যাচের বেশি অংশ নিতে পারেননি আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। মাত্র দুই ম্যাচ খেলেই দেশের স্বার্থে অর্থের মোহ ত্যাগ করে আফগানিস্তানে ফিরে যাচ্ছেন ছোট দেশের বড় তারকা রশিদ খান।

আগমী ২ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান। দুই টেস্ট আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পিএসএলের মধ্যেই করাচি থেকে ফেরত যাচ্ছেন লাহোর কালান্দার্সের এ তারকা লেগ স্পিনার।

মঙ্গলবার এক টুইট বার্তায় রশিদ খান জানান, জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের সিরিজ থাকায় পিএসএলের মাঝ পথেই চলে যেতে হচ্ছে। তবে লাহোর কালান্দার্সের সমর্থকদের জন্য শুভকামনা রইল। আমার বিষয়টি ভালোভাবে নেয়ায় লাহোর কালান্দার্সের ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধন্যবাদ।

শুধু রশিদ খানই নন, তার মতো ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলও একই পথ বেছে নিয়েছেন। শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে ক্যারিবীয়দের দ্বিপাক্ষিক সিরিজ থাকায় জাতীয় দলের স্বার্থে পিএসএলে মাত্র দুই ম্যাচ খেলেই দেশে ফেরত যাচ্ছেন ব্যাটিং দানব গেইল।

গেইল-রশিদ খানরা দেশের স্বার্থে অর্থের মোহকে বুড়ো আঙ্গুল দেখালেও ব্যতিক্রম বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অর্থের মোহে পড়ে এপ্রিলে শ্রীলংকা সফর থেকে ছুটি নিয়ে যাচ্ছেন আইপিএল খেলতে।

Related Articles

আগামী বছরের জুনে নারী বিশ্বকাপ, মারাকানায় হবে ফাইনাল

আগামী বছরের জুনে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ।...

অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় সুখবর পেলেন হাসান-তামিমরা

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমটা টেস্টটা স্বপ্নের মতো গেছে বাংলাদেশের। ব্যাটিং, বোলিং দুই...

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস এমন খবর ছড়িয়ে পড়েছে...

বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন রাফিনিয়া। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব...