নাসিরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিম

Share

ঘটা করে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ে নিয়ে চলছে নানা বিতর্ক। এরই মধ্যে একটি ছবি প্রকাশ্যে আসতে মারিয়া মিমকে নিয়ে নতুন বিতর্ক সামনে চলে এসেছে।  কেউ কেউ বলছেন মারিয়া মিমের সঙ্গে নাসিরের প্রেমের সম্পর্ক রয়েছে। কেউ কেউ আবার নাসিরের সাবেক প্রেমিকার তালিকায় তার নাম রয়েছে বলেও মনে করছেন।

এদিকে, দিনভর বিতর্কের পরও থামেননি নাসির, রাতেই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। শনিবার রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আলোচিত নাসির-তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসব বিষয়ে বেশ বিরক্ত এ অভিনেত্রী। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। লিখেছেন, ‘নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পারসোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফের কাহিনি সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন। আমার কাছে জানার কি আছে বুঝলাম না।’

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে মারিয়া মিম বলেন, ‘নাসিরের হলুদের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তার সঙ্গে ছবিও তুলেছিলাম। সেগুলো পোস্ট করার পর যন্ত্রণা শুরু হয়েছে। সবাই ইনবক্সে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে। আমি কি করে জানব, মানুষের ব্যক্তিগত জীবন।’

নাসিরের সঙ্গে আপনার সম্পর্কটা কি? উত্তরে মারিয়া মিম বলেন, ‘বন্ধু, নাসির আমার বন্ধু। এর বাইরে আর কিছুই না। বন্ধু হিসেবেই নাসির আমাকে দাওয়াত করেছিল।’

Related Articles

আগামী বছরের জুনে নারী বিশ্বকাপ, মারাকানায় হবে ফাইনাল

আগামী বছরের জুনে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ।...

অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় সুখবর পেলেন হাসান-তামিমরা

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমটা টেস্টটা স্বপ্নের মতো গেছে বাংলাদেশের। ব্যাটিং, বোলিং দুই...

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস এমন খবর ছড়িয়ে পড়েছে...

বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন রাফিনিয়া। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব...