ঠোঁটে ঠোঁট রেখে স্বামীকে জন্মদিনের উপহার শুভশ্রীর

Share

টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি পরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ভালোবেসে তারা সংসার পেতেছেন। সেই সংসারে এসেছে পুত্র যুভান। বেশ সুখে আরামে কেটে যাচ্ছে দিনগুলো।

তা বোঝা গেল রাজের জন্মদিন উপলক্ষে রোমান্টিক শুভশ্রীকে দেখে। স্বামীর জন্মদিন ঠোঁটে ঠোঁট রেখে তাকে ভালোবাসায় ভরালেন শুভশ্রী। সেই ছবি আবার পোস্টও করেছেন সোশাল সাইটে। বলার অপেক্ষা রাখে না, দুজনের ভক্তরাই ছবিটি বেশ লুফে নিয়েছেন।

উইকিপিডিয়া বলছে ৪৬ বছরে পা রাখলেন রাজ। ২১ ফেব্রুয়ারি, রবিবার রাজ চক্রবর্তীর জন্মদিনে তাকে প্রকাশ ভালোবাসায় ভরিয়ে দিলেন শুভশ্রী।

রাজ চক্রবর্তীর জন্মদিনে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন শুভশ্রী। লিখেছেন, ‘হ্যাঁ, তুমিই আমার সূর্যালোক, আমার চাঁদ, তারা, ছায়াপথ, আশা, স্বপ্ন, কষ্ট, আননন্দ, খুশি, আমার প্রিয় বন্ধু, আমার অপরাধের অংশীদার, আমার ভালোবাসা, স্বামী, আমার সন্তানের বাবা, আমি তোমার সবকিছুকেই ভীষণ ভালোবাসি।

তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। তোমার জন্য সমস্ত সুখ, ভালোবাসা, ভাগ্য ও শুভকামনা রইল।’

রাজের জন্মদিন উপলক্ষে শনিবার রাতে রাজ-শুভশ্রীর আরবানার ফ্ল্যাটে জমিয়ে পার্টিও করতে দেখা যায়। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রাজ।

Related Articles

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবার বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস  ও টরন্টোর পর এবার লন্ডনে পাড়ি জমাচ্ছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট...

অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনা মামলায় কারাগারে প্রেমিক

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর...

স্বাধীনতা দিবসের আগের রাতে ভারতে রাজপথের মিছিলে জয়া আহসান

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে অভিনেত্রী জয়া আহসানের সম্পর্ক অনেকদিনের। কলকাতার বড় সিনেমাগুলোতে...