‘মেসে থাকা ছেলেপেলের দায়িত্ব নিতে পারব না,’ তাহলে এই দায় কার?

Share

আপনারা বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছেন। এরপর পরীক্ষা নিচ্ছেন। অথচ হল খুলেননি। ছেলেপেলেগুলো মেসে থেকে পরীক্ষা দিচ্ছে। এখন বরিশাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় একই রকম ঘটনা ঘটেছে। বরিশালে পরিবহন শ্রমিকরা এবং জাহাঙ্গীরনগরে স্থানীয় এলাকাবাসীরা ছাত্রদের মেরেছে।

এরপর আপনাদের প্রক্টর এসে বলেছেন, ‌‘মেসে থাকা ছেলেপেলের দায়িত্ব আমরা নিতে পারব না!’ তাহলে এই দায় কার?

আপনারা বিশ্ববিদ্যালয় খুলে পরীক্ষা নিচ্ছেন বলেই তো ওরা মেসে থাকছে। আর ছেলেপেলেগুলো আহত হয়ে হাসপাতালে আছে। অনেকে এখনও ভয়ের মাঝে আছে- কখন না আবার আক্রমণ করে বসে এলাকাবাসী।
আর আপনাদের প্রক্টর এসে বলছেন, ‘মেসে থাকা কারও দায়িত্ব আমরা নিতে পারব না।’ এরপরও কী করে আপনারা পদে বহাল থাকেন?

ছাত্রগুলো এভাবে মার খেল, এই দায় নিয়েই তো আপনাদের পদত্যাগ করা উচিত।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Related Articles

ডেঙ্গুতে মানুষ মরে, ব্যাংক-ব্যালেন্স বাড়ে মিজানের

মশা নিধন এখন কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশকের নামে সিটি করপোরেশনে সরবরাহ...

প্রভাষক থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য জীবন

বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি...

গাজীপুরে হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এক ৮ বছরের মেয়েশিশুকে হত্যার...

একটা চাকরি দেবেন?

মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎই পাশে চা-সিগারেট বিক্রেতা এক...