যৌতুক দাবির পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Share

মানিকগঞ্জের সিংগাইরে যৌতুক দাবির পর মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তা আক্তার ওই এলাকার আব্দুল্লাহর স্ত্রী। তিনি পার্শ্ববর্তী জয়মণ্ডপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী গ্রামের আব্দুস সামাদের মেয়ে।

মুক্তার বড়ভাই মিলন বলেন, আড়াই বছর আগে মুক্তার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়। বিয়ের পর স্বামী বেকার থাকায় পরিবারের লোকজন ব্যবসা করার জন্য যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রী ও পরিবারের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া হতো।

হঠাৎ মুক্তার শ্বশুরবাড়ি থেকে শুক্রবার সকালে খবর আসে মুক্তা বাথরুমের শাওয়ারের সঙ্গে ফাঁস নিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আমরা হাসপাতালে গিয়ে তার লাশ দেখতে পাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা নবী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্য হয়েছে। শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।

সিংগাইর থানার এসআই মো. তরিকুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...