পুলিশ শূুধু আমাদেরকেই কেন মারে ? ইশরাকভক্ত ছোট শিশু ইয়াসিন আরাফাতের প্রশ্ন

Share

ছোট শিশু আরাফাত । পড়াশুনা করছে লিটল ইস্টার কিন্ডার গার্ডেনের ৪র্থ শ্রেণীতে । তেমন কিছু বুঝার আগে এই বয়সেই ভক্ত হয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের।গত ১৩ ফেবুয়ারীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে বিএনপির ওপর পুলিশি হামলার ঘটনা ব্যাপকভাবে দাগ কেটেছে ছোট শিশু আরাফাতের মনে ।

বিশেষ করে তার পছন্দের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ওপর পুলিশি লাঠি চার্জ ও এক কর্মীকে পুলিশের হাত থেকে বাচাঁনোর ভাইরাল হওয়া ভিডিও দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। তারপর থেকেই তার নানিকে বারবার প্রশ্ন পুলিশ বিএনপিকেই শুধু কেন মারে, আওয়ামীলীগকে কেন মারেনা ? এক পর্যায়ে চলে আসেন ইশরাক হোসেনের গুপিবাগের বাসভবনে। সেখানে এসেও কান্নায় ভেঙ্গে পড়ে ছোট শিশু ইয়াসিন আরাফাত।বার বার দেখা করতে চান ইশরাক হোসেনের সাথে । খবর শুনে পরের দিন ইশরাক হোসেন দেখা করেন আরাফাতের সাথে। প্রিয় নেতাকে পেয়ে আবারও কান্নায় ভেঙ্গে পড়ে আরাফাত ।বার বার প্রশ্ন পুলিশ বিএনপিকেই কেন মারে?

Related Articles

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি  জাদুঘর...