চলচ্চিত্র দেখে মানুষের মনে যেন পুলিশ সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি না হয়, সে বিষয়টি মাথায় রাখতে নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম।
চলচ্চিত্রে পুলিশের কার্যক্রমকে ‘শৈল্পিকভাবে’ চিত্রায়িত করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার ঢাকা মহানগর পুলিশ সদরদপ্তরে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী গোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন শফিকুল ইসলাম।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আপনারা সব সময় পুলিশের বাস্তবসম্মত কাজের চিত্র দর্শকদের কাছে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। সমাজ পরিবর্তনে পুলিশ যে ভূমিকা রাখছে, তা চলচ্চিত্রে চিত্রায়নের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে আপনাদের।”
ঢাকার পুলিশ কমিশনার বলেন, “স্বাধীনতা যুদ্ধে পুলিশের অনেক সদস্য দেশপ্রেমের টানে শাহাদাত বরণ করেছেন। পুলিশের এই আত্মত্যাগের চিত্র চলচ্চিত্রে উপস্থাপন করা হয় না, যার ফলে বিষয়টি জনগণের কাছে সঠিকভাবে পৌঁছায়নি। এই বিষয়গুলো চলচ্চিত্রের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরুন।”
নবাব এলএলবি’র ভাইরাল ভিডিও সম্পর্কে তিনি বলেন, ভিডিওতে পুলিশের কার্যক্রমকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা ‘বাস্তবসম্মত নয়’।
নির্বাচনে কেউ যদি অবৈধভাবে প্রভাব বিস্তার করে, তাহলে কী ধরনের অপরাধ হবে...
August 21, 2026কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ...
August 19, 2026বর্তমানে শর্টকাটে অনেকেই আইনজীবী হয়ে যাচ্ছেন। কিন্তু পেশাগত প্রশিক্ষণের অভাবে দক্ষ আইনজীবী...
August 19, 2026জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ...
August 12, 2026